• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

বরিশালে সাকুরা বাসের চাপায় প্রাণ গেল দুইজনের

admin
প্রকাশিত জুলাই ৩১, ২০১৯, ১৯:০৯ অপরাহ্ণ
বরিশালে সাকুরা বাসের চাপায় প্রাণ গেল দুইজনের

শামীম আহমেদ ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রামপট্টি এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দেহেরগতি গ্রামের আব্দুস সালামের ছেলে সুরুজ (৩২) এবং একই গ্রামের আলমের ছেলে মুরাদ (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়- সড়কের পাশে মোটরসাইকেলে বসে দুই আরোহী এক ব্যক্তির সাথে আলাপচারিতা করছিলেন। একপার্যায়ে মোটরসাইকেলটি ঘুরিয়ে সড়কের ওপার যাওয়ার প্রাক্কালে বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। বাসে নিচে তাদের মোটরসাইকেলটি আটকে থেকে অন্তত ৩ মিটার কিলোমিটার দূরে গিয়ে বাসটি একটি গাছের সাথে ধাক্কা লেগে থেমে যায়। এতে তাদের ঘটনাস্থলেই মৃত্যু হলে পুলিশ লাশ দুটি উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ঘটনাস্থল সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অরিবিন্দ বিশ্বাস জানান, দুর্ঘটনার পরে চালক বাসটি ফেলে পালিয়ে গেছেন। তাকে আটকে পুলিশ কাজ করছে। পাশাপাশি এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় একটি সূত্র জানায়- নিহতদের মধ্যে সুরুজ নামে যুবক সৌদি প্রবাসী। কয়েকদিন আগে তিনি দেশে আসেন এবং মঙ্গলবার নতুন একটি মোটরসাইকেল ক্রয় করেন। সেই মোটরসাইকেলটি চালিয়েই তিনি দুর্ঘটনায় নিহত হয়েছেন।’