শামীম আহমেদ ॥
বরিশালে প্রথম ১দিন ব্যাপী বিভাগীয় শিক্ষক অ্যাম্বসেডর সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।শিক্ষা মন্ত্রনালয়,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রোগাম এর আয়োজনে শনিবার সকাল ১০টায় বরিশাল সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স টেনিং কলেজ হল রুমে, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রথম পর্বের উদ্ধোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক অধিদপ্তরের পরিচালক মো: মোয়াজ্জেম হোসেন এবং অনুষ্ঠানের ২য় ভাগে প্যানেল ডিসকাশন পর্বের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা’র পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. মো: আবদুল মান্নান,বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস,সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্প পরিচালক মোসাম্মৎ রায়হানা তসলীম,প্রাথমিক শিক্ষা দপ্তর বরিশালের অতিরিক্ত পরিচালক মো: ফারুক হোসেন,বরিশাল সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স টেনিং কলেজ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো: আবদুর রহিম প্রমুখ।
অ্যাম্বসেডর সম্মেলনে বক্তরা বলেন শিক্ষার গুণগত মান আগের তুলনাই শতভাগ বেরেছে,প্রতিটি বিদ্যালয়,কলেজ এমনকি প্রাইমারী স্কুল গুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিয়েছে বর্তমান সরকার।এরই ধারাবাহিকতা বজায় রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সকল শিক্ষকদের পাঠদান করার আহবান করেন অতিথীরা।