• ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে র‌্যাবের হাতে ৯শ ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক

admin
প্রকাশিত জুলাই ৯, ২০১৯, ১৫:৪১ অপরাহ্ণ
বরিশালে র‌্যাবের হাতে ৯শ ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে নাজমুল করিম ওরফে সোহেল আকন (৩৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। মঙ্গলবার (৯ জুলাই) সকালে র‌্যাব-৮ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাবুগঞ্জ উপজেলার পশ্চিম ভূতেরদিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ও দুই কেজি ৮০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১৯ হাজার ৫০০ টাকাসহ নাজমুল আটক করা হয়।

পরে র‌্যাব-৮ এর বরিশাল সিপিএসসির ডিএডি মো. সায়দুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। নাজমুল বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম ভূতেরদিয়া এলাকার আব্দুল কাইয়ুম আকনের ছেলে।