শামীম আহমেদ ॥
“পাঁচ মিনিটে রক্ত দান বদলে যাবেন সুপারম্যান, ও জীবনকে ভাল বাসুন মাদক থেকে দূরে থাকুন এইতিপাদ্য নিয়ে বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি)’এর নবম বর্ষে পদাপর্ণ উপলক্ষে আনন্দ র্যালি, কেক কেটে বছর উৎসব পালন ও রক্ত বিক্রয় বন্ধে করার কঠোন আইন করার দাবীতে মানববন্ধন করেছে বরিশাল ব্লাড ডোনারস ক্লাব বরিশাল শাখা।
আজ শুক্রবার (৩১ই) জানুয়ারী সকাল ১১ টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোড ও বরিশাল সিটি কলেজ প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করা সহ কেকে কেটে নবম বছর পদাপর্ণ উপলক্ষে উৎসব পালন করে।

সিটি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আওলাদ খান,সম্পাদক আলিমুর রহমান বোরাক সহ আরো ছিলেন ইমরান হোসেন,নিয়ামুল ইসলাম রনি,রাফি বিশ্বাষ।
পরে সিটি কলেজ প্রাঙ্গনে কেকে কেটে বর্ষ পূতি পদাপর্ণ পালন করার পূর্বে এখানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুব্রত বিশ্বাষ,ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান এইচ.এম তৌফিক এলাহী,বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার বাহাউদ্দিন গোলাপ,ডেমোক্রোসি এন্টারন্যাশনাল বরিশাল রিজিওনাল ম্যানেজার দিপু হাফিজুর রহমান ও জার্মান নাগরীক তমাল হফার প্রমুখ। এখানে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামূ লীগের সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী।
পরে অতিথি বৃন্দরা কেক কেটে বর্ষ উৎসব পালন করে ব্লাড ক্লাব ডোনারস সদস্যরা।

এর আগে সদররোডে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনারর্স ক্লাবের সদস্যরা সদররোডে রক্ত বিক্রয় বন্ধে কঠোর আইন করার দাবী জানিয়ে মানববন্ধন করার চেষ্ঠা করলে তাদেরকে পুলিশ সদস্যরা প্রশাসনের অনুমতি না থাকার কারনে রাস্তা থেকে সরিয়ে দেয়।
এর পূর্বে তারা নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে বিভিন্ন প্লেকার্ড বহন করে এক বণ্যাঢ্য র্যালি নিয়ে সদররোড সিটি কলেজ প্রাঙ্গনে এসে শেষ করে।