• ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে বিভিন্ন দাবীতে কৃষক ফেডারেশনের মানববন্ধন

admin
প্রকাশিত জুলাই ১১, ২০১৯, ১৪:১০ অপরাহ্ণ
বরিশালে বিভিন্ন দাবীতে কৃষক ফেডারেশনের মানববন্ধন

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া সহ বিভিন্ন চরে নির্মাণকৃত সরকারী পূর্ণবাসন কেন্দ্রে প্রকৃত ভুমিহীনদের জন্য বরাদ্ধ দেয়া সহ বিভিন্ন দাবীতে মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষক ফেডারেশন ও বাংলাদেশ কৃষাণী সভা।

আজ বৃহস্পতিকবার সকালে নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হল চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষক ফেডারেশন বরিশাল জেলা সভাপতি হারুন ভান্ডারীর সভাপতিত্বে এসময় বক্তব্য কৃষাণী সভার জেলা কমিটির সভানেত্রী রেহানা বেগম মিতু, কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হালিম মোহরী সহ অন্যান্যরা।