• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

admin
প্রকাশিত জুন ২৮, ২০১৯, ০১:৩১ পূর্বাহ্ণ
বরিশালে ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরী থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ মোঃ জাহিদুল ইসলাম নয়ন (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার বিকাল সোয়া ৫ টার দিকে এয়ারপোর্ট থানাধীন পূর্ব পাংশা সাতমাইল ক্যাডেট কলেজ এলাকা সাইফুল ইসলামের ভাড়াটিয়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হচ্ছেন- রহমতপুর উনিয়নের দোয়রিকা গ্রামের মৃত আঃ লতিফ হাওলাদার ছেলে মোঃ জাহিদুল ইসলাম নয়ন (৩৫)।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে- গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তখন তার সাথে থাকা ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এই ঘটনায় তাকে অভিযুক্ত করে সংশ্লিষ্ট এয়ারপোর্ট থানায় একটি মামলা করা হয়েছে।’