• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

বরিশালে পরিবেশ রক্ষায় খেজুর গাছ বপন করবে জেলা প্রশাসন

admin
প্রকাশিত জুলাই ২৬, ২০১৯, ১৩:০৫ অপরাহ্ণ
বরিশালে পরিবেশ রক্ষায় খেজুর গাছ বপন করবে জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার ॥

পরিবেশের ভারসাম্য রক্ষার নিমিত্তে জেলা প্রশাসক বরিশাল জেলায় ১০ লক্ষ খেজুর গাছের বীজ বপনের উদ্যোগ গ্রহণ করেছেন।

আগামীকাল ২৭ জুলাই শনিবার বরিশাল জেলার সকল উপজেলা, ইউনিয়ন, স্কুল, কলেজে এ খেজুর বীজ বপন কার্যক্রম একযোগে শুরু হবে ।

জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান আগামীকাল ২৭ জুলাই সকাল ১০ টায় বন বিভাগ, কৃষি বিভাগের সহযোগিতায় বাবুগঞ্জ উপজেলার পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করবেন।

আপনারা উক্ত অনুষ্ঠানে সকলকে আমন্ত্রন জানিয়েছে বরিশাল জেলা প্রশাসন ।