• ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে নার্সিং শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে ধর্মঘট

admin
প্রকাশিত জুলাই ১০, ২০১৯, ১৯:৪৪ অপরাহ্ণ
বরিশালে নার্সিং শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক : চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস, ক্লিনিক্যাল প্রাকটিস ও পরীক্ষা বর্জন করে পঞ্চম দিনের মত ধর্মঘট অব্যাহত রেখেছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১০ জুলাই) সকাল থেকে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলটি নার্সিং কলেজ চত্বর থেকে বের হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের সামনের রাস্তায় এসে মানববন্ধন করে। এ সময় ৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালয়ে যাবেন বলে জানান বক্তারা।