• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালে নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

admin
প্রকাশিত জুলাই ১১, ২০১৯, ১৩:৫৮ অপরাহ্ণ
বরিশালে নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নার্সিং পেশায় সতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস (বিসিএস) সেবা চালু করা সহ চার দফা দাবীতে বরিশালে ৫ম দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছে নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

আজ সকালে শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দাবী আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।

শিক্ষার্থীদে অভিযোগ, নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্ন ভাতা ও স্টাইপেন্ড বাড়ানো, নতুন কারিকুলাম সংশোধন ও ক্লিনিক্যাল প্র্যাকটিস নার্স পদ সৃষ্টির দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।