• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালে গণমাধ্যম ব্যাক্তিত্বদের সাথে টিম এসোসিয়েটস ও মেরি স্টোপস’র সভা

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯, ১৭:০৫ অপরাহ্ণ
বরিশালে গণমাধ্যম ব্যাক্তিত্বদের সাথে টিম এসোসিয়েটস ও মেরি স্টোপস’র সভা

স্টাফ রিপোর্টার ॥ টিম এসোসিয়েটস এবং মেরি স্টোপস এর আয়োজনে বরিশালেরে স্থানীয় পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার নগরীর বরিশাল ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।দেশে পরিবার পরিকল্পনা সেবার বর্তমান পরিস্থিতি, উত্তরণ ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আয়োজিত মতবিনিময় সভায় গণমাধ্যমের ভুমিকা নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট উন্নয়ন কর্মী ও মেরিস্টোপস এর ম্যানেজার মনজুন নাহার এবং টিম এসোসিয়েটস এর সিইও পুলক রাহা।
মনজুন নাহার বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচির আরও উন্নতির জন্য এএফপি ইস্যুতে পত্রিকায় সংবাদ প্রকাশের জন্য আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক মতবাদ ও দখিনের মুখ পত্রিকার সম্পাদক এস এম জাকির হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আজকের বার্তার যুগ্ম সম্পাদক এম এম আমজাদ হোসেন, দৈনিক আজকের পরিবর্তন এর সম্পাদক ও প্রকাশক কাজী মিরাজ, বরিশাল ভোরের আলো’র সম্পাদক সাইফুর রহমান মিরন, দৈনিক আজকের প্রথম সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী আল মামুন, নিউজ টুয়েন্টি ফোর ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান, ডিবিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু, দৈনিক দখিনের সময় এর সম্পাদক শাহীন হাসান, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভির বরিশাল ব্যুরো প্রধান মিথুন সাহা, জাগো বরিশাল এর সম্পাদক নাসিমুল হক, দৈনিক লাখো কন্ঠ পত্রিকার বরিশাল প্রতিনিধি শফিক মুন্সি ও দৈনিক আজকের প্রথম সকাল পত্রিকার ফটো সাংবাদিক আদনান অলি।

এছাড়া সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মনিরা মনি, টিম এসোসিয়েটস এর কর্মকর্তা মিনহাজুল আবেদীন ও বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর বরিশাল প্রজেক্ট কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান।