• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

বরিশালে ক্যান্সার,কিডনী, লিভার সিরোসিস রোগীর আর্থিক সহায়তা প্রদান করলেন জেলা প্রশাসক

admin
প্রকাশিত জুলাই ১১, ২০১৯, ১৩:৫১ অপরাহ্ণ
বরিশালে ক্যান্সার,কিডনী, লিভার সিরোসিস রোগীর আর্থিক সহায়তা প্রদান করলেন জেলা প্রশাসক

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা প্রদান কর্মসূচীর আওতায় বরিশালে চেক বিতরন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম অজিয়র রহমান।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে এসময় জেলা সমাজসেবা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এসময় ১৩৪জন রোগীর মাঝে ৫০হাজার টাকা করে চেত বিতরন করা হয়।

এসময় জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান বলেন, আমরা আজকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগী ১৩৪ জনের মাঝে ৫০হাজার টাকা করে ৬৭ লক্ষ টাকার চেক বিতরন করলাম। আমরা ভবিষ্যতেও এই জিনিসটি অব্যহত রাখবো যেন এই জেলাতে দূরারোগ্য ব্যাধীতে যারা আক্রান্ত চিকিৎসার জন্য যারা সমস্যায় আছে তাদের চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ অনুদানটি আমরা নিয়ে আসবো।