• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে কাবিখার চাল চুরির ভিডিও ফাঁস! সাংবাদিক’কে মামলার হুমকি

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২১, ২০২০, ২১:৪৩ অপরাহ্ণ
বরিশালে কাবিখার চাল চুরির ভিডিও ফাঁস! সাংবাদিক’কে মামলার হুমকি

স্টাফ রিপোর্টার ॥বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের হতোদরিদ্রের মাঝে কাবিখা, ১০ টাকা কেজিতে চাউল সহ বিভিন্ন ত্রান বিতরন করছে সরকার। সেউ চাউল অসহায় মানুষের মাঝে না দিয়ে রাতের আধারে বিক্রয় করা হচ্ছে মুদীর দোকানে।

 

তথ্য পেয়ে সরোজমিনে উপস্থিত হয়ে সাংবাদিক প্রতিবাদ করায় ঐ ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ হরন রায় ও মেম্বার ফারুক হোসেন তালুকদার এদের দ্বারা সে হুমকীর শিকার হচ্ছে। হুমকীর শিকার ঐ সাংবাদিক ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার উজিরপুর উপজেলা প্রতিনিধি হারতা নিবাসী মোঃ শফিকুল ইসলাম (শামিম)। বর্তমানে সে চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছে বলে জানিয়েছেন তিনি।

জানা যায়,গত মাসের (২৫মার্চ) বুধবার ঐ সাংবাদিক তথ্য পায় হারতা বন্দরে কথিত এক মুদির দোকানির নিকট কাবিখা ও ১০ টাকা কেজির চাউল বিক্রয় হচ্ছে এবং হারতা বন্দরের দোকানদার অমল সাহা, পুত্র শিপসংকর সাহা’র নিজ ঘরে রাতের আঁধারে ১০ টাকা দরের চাল ক্রয় করে লুকিয়ে রেখেছেন ।

 

এমন তথ্যের সত্যতা নিশ্চিত করতে ভুক্তভোগী ঐ সাংবাদিক হারতা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজমল হোসেনকে ফোন দিয়ে অবহিত করে।

 

অতঃপর ক্যাম্পের ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে আসেন। ঘটনাটি ঘটে ঐ এলাকার আওয়ামী লীগের সভাপতি শুনিল বিশ্বাসের বাসার পাশের বাড়ি সেও তখন ঘটনা স্থলে ছিল।

 

এর মধ্যে ঐ চাউলের তথ্য চিত্র সাংবাদিক তার ক্যামেরা বন্দী করে ফেলে। পরে হুমকীদাতা ঐ চেয়ারম্যান ও মেম্বার ঘটনাস্থলে হাজির হয় এবং সাংবাদিককে বলে, ওটা কাবিখার চাউল ওটা বিক্রয় করা যাবে তুমি এর মধ্যে নাক গলিও না। তারপর সাংবাদিককে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ সহ সংবাদ পরিবেশন না করার জন্য হুমকী দেয়।

 

সাংবাদিক বিষয়টি বাসায় ফিরে তার পরিবারকে জানালে তার পরিবার সংবাদ প্রকাশ করতে নিষেধ করায় সংবাদটি সে প্রকাশ না করে পরে জেলা প্রশাসকে অবহিত করার চেষ্টা করে।

 

কিন্তু বর্তমান সময়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসক ব্যাস্ত সময় পার করছে বলে ঐ ঘটনার বিষয়ে তিনাকে অবহিত করা সম্ভব হয়নি। বর্তমানে ঐ সাংবাদিক প্রতিনিয়ত কথিত মেম্বার ও চেয়ারম্যানের লোকদের দ্বারা নির্যাতিত হচ্ছে এবং হুমকীর মুখোমুখি হতে হচ্ছে।

 

তাছাড়া তার নামে মিথ্যা মামলা দিয়া হবে না হলে তাকে জানে মেরে ফেলার হুমকীও দিচ্ছে কথিত ব্যাক্তিরা। চরমভানে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে সে জেলাপ্রশাসকের হস্তক্ষেপ কামনা করছে,

এব্যপারে হারতা ইউনিয়ন চেয়ারম্যান জানান, চাল চুরি ও সাংবাদিক হুমকির অভিযোগ মিথ্যা। উপজেলা নিবার্হী অফিসারের কাছে জেনে দেখুন গত তিন মাস যাবত আমার নামে কোন ডিও নেই তাহলে কিভাবে আমি এটা করতে পারি ? ওটা কাবিখার চাল! সেটার উত্তলন ও বিতরন করার জন্য মনিদ্র মেম্বারকে দ্বায়ীত্ব দিয়েছি।

 

কিন্তু সেটা আমি বা আমার কোন মেম্বার বিক্রি করে নাই। যার যার চাউল সে সে দোকানে বিক্রি করেছে। এটা কিভাবে সম্ভব ? জানতে চাইলে চেয়ারম্যান জানান, কাবিখার কাজ চলা কালে লেভাররা ওই দোকান থেকে প্রত্যেকে প্রয়োজনীয় বাজার বাকীতে ক্রয় করে, যার ফারুক মেম্বারের নামে ৪৩০০টাকার , মনিন্দ্র মেম্বার ১ম বারে ১৯৭০টাকা ও ২য় বারে ১৭৭০টাকার মেমো দেয়া হয়। সেকারনেই লেভাররা চাল দোকানে বিক্রি করে বিগত টাকা পরিশোধ করে বাকী টাকা নিয়ে যায়। এখানে আমাদের কোন হাত নাই। কেউ ঘোলা পানিতে মাছ শিকার করছে বলে জানান তিনি।

 

এ বিষয়ে ঐ সাংবাদিক জানান, সরকার গরীব অসহায় মানুষের জন্য কাবিখা ও ১০ টাকা কেজিতে চাউল বিক্রয় করছে হারতা ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার।

 

ঐ চাউল গরীব মানুষের কাছে না দিয়ে তা মুদী দোকানীর নিকট বিক্রয় করছে এমন অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হই এবং বিষয়টি স্থানিয় ক্যাম্পের ইনচার্জকে অবহিত করি।

 

তাছাড়া বিক্রিত চাউলের তথ্যচিত্র আমার ক্যামেরায় ধারন করি। কিন্তু ঘটনার দিন আমি মেম্বার ও চেয়ারম্যানের হুমকির শিকার হয়ে সংবাদটি প্রকাশ করতে পারিনি।

 

বিষয়টি আমার সিনিয়ারদের জানালে তারা জেলা প্রশাসকে অবহিত করার জন্য পরামর্শ দেন। এর ভিতরে আমার মোবাইল ফোনের মাধ্যমে মেম্বার ও চেয়ারম্যানের বিভিন্নভাবে হুমকী দিচ্ছে।

 

নিরুপায় হয়ে আমি গৃহ ছাড়তে বাধ্য হয়েছি এবং তার তাদের ভাড়াটে লোকজন আমাকে খোজাখুজি করছে আমাকে প্রানে মেরে ফেলা ও আমার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকী দিচ্ছে যার ফলে আমি নিজেকে অনেক অসহায় মনে করছি।

এমন অবস্থায় সে জেলা প্রশাসক ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জীবনের বিশেষ নিরাপত্তা চেয়ে অনুরোধ জানিয়েছে।

https://www.youtube.com/watch?v=gnW7bZ_Ikf8&feature=youtu.be&fbclid=IwAR16BOTzHq-eSsoqlo5K2iPhfuIUeaEw_i53oJ9qQO3t4vOYHSRZWap_Upc