• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

বরিশালে করোনা আক্রান্ত সন্দেহে এক নারীর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২০, ১২:১২ অপরাহ্ণ
বরিশালে করোনা আক্রান্ত সন্দেহে এক নারীর মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, গত ১৫ এপ্রিল দুপুরে ৪০ বছর বয়সী এক রোগী হাসপাতালের নারী মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়। পরে তার মধ্যে করোনা উপসর্গ থাকায় ১৬ এপ্রিল হাসপাতালের করোনা ইউনিটে তাকে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

বাকির হোসেন জানান, বেলা ১১টার দিকে নিরাপত্তা সহকারে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে ২০ জন রোগী আছেন। যার মধ্যে সাতজনের করোনা শনাক্ত হয়েছে।