• ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে এম্বুলেন্সের ধাক্কার পথচারী নিহত

admin
প্রকাশিত জুলাই ৪, ২০১৯, ১৮:২১ অপরাহ্ণ
বরিশালে এম্বুলেন্সের ধাক্কার পথচারী নিহত

উজিরপুর প্রতিনিধি ॥

বরিশালের উজিরপুরে এম্বুলেন্সের ধাক্কার এক পথচারী নিহত হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ডে বুধবার বিকাল সাড়ে ৪টায় এ দূর্ঘটনা ঘটে।

গৌরনদী উপজেলা অশোকাঠী হাসপাতাল থেকে রোগী নিয়ে একটি বেসরকারী এম্বুলেন্স বরিশাল শেবাচিম হাসপাতালের উদ্দেশ্যে রওয়না হয়ে ইচলাদী বাসস্টান্ডে আসলে পথচারী ইচলাদী গ্রামের মৃত সোনামদ্দিন হাওলাদারের ছেলে মোঃ সাগর আলী হাওলাদার(৬৫) রাস্তা পারাপার হওয়ার সময় এম্বুলেন্সটি তাকে চাপা দেয়।

স্থানীয়রা আহতকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: বলে ঘোষনা করে। এ ঘটনায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল জানান ঘাতক এম্বুলেন্স ঢাকা মেট্রো-চ-১১-০৬৬৮ ও তার মালিককে আটক করা হয়েছে, চালক পালিয়ে যায়।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার সকাল ১০টায় নিহতের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।