• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালে ইউপি উপ-নির্বাচনে বিজয়ী হলেন হাসি আক্তার ও পংকজ বৈষ্ণব

admin
প্রকাশিত জুলাই ১০, ২০১৯, ১৮:৩৭ অপরাহ্ণ
বরিশালে ইউপি উপ-নির্বাচনে বিজয়ী হলেন হাসি আক্তার ও পংকজ বৈষ্ণব

শামীম আহমেদ ॥ বরিশালের আগৈলঝাড়ায় দু’টি ইউনিয়নের দু’টি ওয়ার্ডের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন হাসি আক্তার ও ও পংকজ বৈষ্ণব ।

রিটার্নিং কর্মকতা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান বুধবার জানান, ঘোষিত তফসিল অনুযায়ি উপজেলার ৫নং রতœপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মরহুম আনোয়ার হোসেন আনুর স্ত্রী হাসি আক্তার ও ২নং বাকাল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য প্রয়াত নির্মল ঘটক এর ওয়ার্ডে পংকজ বৈষ্ণব মনোনয়নপত্র দাখিল করেন।

তাদের কোন প্রতিদ্বন্দি প্রার্থী ছিলা না। তফসিল অনুযায়ি মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বুধবার তাদের বেসরকারী ভাবে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ২৫ জুলাই ওই দুই ওয়ার্ডে উপ-নির্বাচনের ভোট গ্রহনের কথা ছিল।

উল্লেখ্য, রতœপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন আনু অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেন ও বাকাল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য নির্মল ঘটক সড়ক দূর্ঘটনায় নিহত হলে নির্বাচন তাদের ওয়ার্ড ওয়ার্ড শুণ্য ঘোষনা করে উপ-নির্বাচন ঘোষণা করেছিলেন।