• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

বরিশালে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার – ১

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০১৯, ০২:৩৭ পূর্বাহ্ণ
বরিশালে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার – ১

স্টাফ রিপোর্টার :  শনিবার আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শক মোঃ ফারুক হোসেন এর নেতৃত্ত্বে মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে বরিশাল জেলার গৌরনদী থানাধীন ০৪ নং ওয়ার্ডের উত্তর শরিকল গ্রাম থেকে মোঃ সোলায়মান মল্লিক (২০)‘ নামের এক ব্যাক্তির কাছ থেকে ২০(বিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

সোলায়মান দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতেঐ এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে যানান, এস আই ফারুক হোসেন।পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রাখার দ্বায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর টেবিলের ১০(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায়।

গ্রেফতারকৃত আসামীকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গৌরনদী থানায় সোপর্দ করা হলে বর্ণিত ধারায় মামলা নং-২১/১৯ তাং-১৩/০৭/১৯খ্রিঃ রুজু করা হয়।