• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

বরিশালের ১০ উপজেলায় জেলা পরিষদের ত্রাণ বিতরণ

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২১, ২০২০, ১৬:২৮ অপরাহ্ণ
বরিশালের ১০ উপজেলায় জেলা পরিষদের ত্রাণ বিতরণ

বিডি ক্রাইম ডেস্ক ॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বরিশাল সিটি করপোরেশন সহ ১০ উপজেলায় কর্মহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্থ, দু:স্থ, দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে মঙ্গলবার বরিশাল জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মইদুল ইসলাম কার্যালয় প্রাঙ্গনে প্রায় দেড় শতাধিক অসহায় মানুষকে সহায়তা দিয়ে এ কার্যক্রম শুরু করেন।

 

এসময় তিনি জানান, জেলার ১০ উপজেলায় প্রায় দু’ হাজার মানুষের মাঝে এ সহায়তা পৌঁছে দিচ্ছে পরিষদের সদস্যরা। এ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে শুরু করেন জেলা পরিষদ চেয়ারম্যান।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মানিকহার রহমান, জেলা পরিষদের সদস্য মোঃ মনুওয়ারুল ইসলাম অলি, সদস্য জিল্লুর রহমান মিয়া,

 

সদস্য সহিদুল ইসলাম হাওলাদার, সেলিনা বাদল প্রমুখ। বরিশাল জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ২ হাজার পরিবারকে চাল, আলু, ডাল, তেল ও সাবান দেয়া হবে বলে পরিষদ সূত্র জানায়।