• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালের শিক্ষার্থীদের বহনকারী ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে খালে ॥ নিহত-২

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯, ১১:৫৮ পূর্বাহ্ণ
বরিশালের শিক্ষার্থীদের বহনকারী ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে খালে ॥ নিহত-২

শামীম আহমেদ ॥

বরিশালের উজিরপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের বহনকারী ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের খালে ২ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া এ ঘটনায় বাকী ১০ জনের মতো শিক্ষার্থীকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উজিরপুর উপজেলা সদরের মুলপাইন নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উজিরপুরের মুলপাইন এলাকার বাসিন্দা জয়নাল আবেদিনের মেয়ে লামিয়া (৭) ও সাকরাল এলাকার সেলিম হাওলাদারের ছেলে আব্দুল্লাহ (৭) ।

এর উভয়ই মুলপাইন দারুস সুন্নাত মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডাঃ মাকসুদুর রহমান। উজিরপুর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, এ ঘটনায় ২ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

আর প্রথমে নিঁখোজের কথা উঠলেও পরে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।