• ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালের নবাগত বিভাগীয় কমিশনারের মতবিনিময়

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯, ২১:৪৮ অপরাহ্ণ
বরিশালের নবাগত বিভাগীয় কমিশনারের মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥

বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছে। আজ মঙ্গলবার ৩০ জুলাই দুপুর ৩ টায় বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। সভায় প্রধান অতিথি বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী বিভিন্ন শ্রেনী পেশা ও বিশিষ্টজনদের সাথে আলোচনা করেন।

এসময় বরিশালের বিভিন্ন উন্নয়ন ও সরকারের নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন নবাগত বিভাগীয় কমিশনার মোহাম্মাদ ইয়ামিন চৌধুরী।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুস, বিএমপি পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ মোয়াজ্জেম হোসেন ভূইঞা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এন হোসেন, বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মুক্তিযোদ্ধা কমান্ডার কুতুব উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক এসএম ইকবালসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিশিষ্টজন ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

উল্লেখ্য যে বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী গত ২৮ জুলাই বরিবার দায়িত্ব নিয়েছেন। সাবেক বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব রাম চন্দ্র দাস নতুন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরীকে দায়িত্ব বুঝিয়ে দেন।

চলতি মাসের ১১ জুলাই বরিশাল বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার হিসাবে অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরীকে বদলী করা হয়।

বরিশালের নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।

এ কর্মকর্তাকে বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অপরদিকে বরিশালের বিভাগীয় কমিশনারের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব রাম চন্দ্র দাসকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।