• ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ লাখ মানুষ, ৭৫ জনের মৃত্যু

admin
প্রকাশিত জুলাই ২৮, ২০১৯, ১৫:০৭ অপরাহ্ণ
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ লাখ মানুষ, ৭৫ জনের মৃত্যু

চলমান বন্যায় দেশের ২৮ জেলায় এ পর্যন্ত মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬০ লাখ ৭৪ হাজার ৪১৫ জন এবং ৭৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

রোববার (২৮ জুলাই) সচিবালয়ে সার্বিক বন্যা পরিস্থিতি ও ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল।

প্রতিমন্ত্রী এনামুর রহমান জানান, ত্রাণের কোনো অভাব নেই। প্রত্যেক জেলায় পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে।

সচিব শাহ্ কামাল জানান, ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে পূর্ণাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছেন ছয় লাখ ৩০ হাজার ৩৮৩ জন এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৪ লাখ ৪০ হাজার ৩২ জন।