• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ২০

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০১৯, ২৩:০৫ অপরাহ্ণ
ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ২০

বিডি ক্রাইম ডেস্ক ॥ ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সার্বিক পরিবহন (ঢাকা মেট্রো ব-১১-১২৫৪) নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ২০ যাত্রী আহত হন।

শুক্রবার বিকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের যদুরদিয়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানায়।

নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সার্বিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।