• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পটুয়াখালীতে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত সংখ্যা

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২০, ১৪:২০ অপরাহ্ণ
পটুয়াখালীতে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত সংখ্যা

পটুয়াখালী প্রতিনিধি॥

পটুয়াখালীতে ক্রমশই ছড়িয়ে পরছে করোনা ভাইরাস। অসচেতন মানুষ এবং এবং অতি উৎসাহী লোকজনের কারনে এক এলাকা থেকে অন্য এলাকায় ভাইরাস সংক্রমিত হচ্ছে। জেলা প্রশাসকের দেয়া তথ্য মতে ১৩ এপ্রিল পর্যন্ত পটুয়াখালী জেলায় করোনা আক্রান্ত রোগী ছিল দুই জন। দুমকি উপজেলায় এই দুই জন রোগী সনাক্ত হওয়ায় উপজেলাকে লডডাউন ঘোষনা করা হয়।

 

পরবর্তীতে পাশ্ববর্তী জেলা বরগুনায় করোনা অক্রান্ত রোগী বৃদ্ধি পাওয়ায় পটুয়াখালী জেলায় ভাইরাস সংক্রমন রোধে ১৯ এপ্রিল লক ডাউন করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এই কয়েকদিনে পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্ত সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, ২৩ এপ্রিল পর্যন্ত জেলার ৩০১ জনের নমুনা করোনা (কোভিড-১৯) টেষ্টের জন্য পাঠানো হয়েছে এবং ১৫৯টি নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে রাঙ্গাবালী-৪, দশমিনা-৩, দুমকী-৫ ও পটুয়াখালী সদরে একজন আক্রান্ত। অর্থাৎ গত কয়েকদিনে পটুয়াখালী জেলায় সর্বমোট ১৩ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।

 

পটুয়াখালীর বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য তাদের অসচেতনতাকেই দায়ী করেছেন পটুয়াখালীর প্রশাসনিক কর্মকর্তারা। এ ব্যাপারে পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী বলেন, পটুয়াখালীতে ভাইরাস সংক্রমন রোধে সকলকে সচেতন করা হচ্ছে।

 

করোনা আক্রান্ত রোগীদের জন্য পরিবার পরিকল্পনা কার্যালয়ে ৫০ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য আমরা ৬৪ জন ডাক্তার ও ৭৭ জন নার্স স্ট্যান্ডবাই রেখেছি। পটুয়াখালীতে করোনা ভাইরাস সংক্রমন রোধে বহিরাগতরা যাতে শহরের অভ্যান্তরে প্রবেশ করতে না পারে তার জন্য গুরুত্বপূর্ন স্থানে প্রশাসন কর্তৃক চেকপোস্ট বসানো হয়েছে।