• ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পটুয়াখালীতে নাতির টমটম উল্টে দাদার মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২০, ১৪:৫৫ অপরাহ্ণ
পটুয়াখালীতে নাতির টমটম উল্টে দাদার মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক॥ নাতির টমটমে চড়ে বাড়ি ফিরছিলেন দাদা হানিফ মৃধা (৬৫)। কিন্তু তিনি আর বাড়ি ফিরতে পারেননি। এর আগেই টমটম উল্টে তিনি নিহত হন। গতকাল শুক্রবার রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

সড়ক দুর্ঘটনায় নিহত হানিফ মৃধার বাড়ি উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কানকুনিপাড়া গ্রামে।

স্থানীয় কয়েকজন জানান, কয়েক দিন আগে হানিফ মৃধা বড়বাইশদিয়া ইউনিয়নের পশ্চিম চরগঙ্গা এলাকায় তাঁর মেয়ের জামাইয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। বেড়ানো শেষে গতকাল রাতে তাঁর নাতি সজল মৃধার টমটমে চড়ে নিজ বাড়িতে রওনা হন। রাত নয়টার দিকে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় টমটমের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।