• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির যুগপূর্তিতে তিন দিনের কর্মসূচি

admin
প্রকাশিত জুলাই ৬, ২০১৯, ২২:১৩ অপরাহ্ণ
ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির যুগপূর্তিতে তিন দিনের কর্মসূচি

ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু বলেন, দেশপ্রেমের রাজনীতিই প্রকৃত রাজনীতি, বিকল্প রাজনীতি প্রতিষ্ঠা বলতে এনপিপি প্রকৃতপক্ষে বর্তমানের আত্মকেন্দ্রিক ও স্বার্থপরতার গড্ডালিকা প্রবাহের বিপরীতে দেশপ্রেমের রাজনীতি প্রতিষ্ঠার কথায় বলে। সে লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠার এক যুগের অভিজ্ঞতা থেকে আমাদের সংগ্রামকে শানিত করতে হবে।

শনিবার (৬ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠার ১২ বছর পূূর্তিতে কর্মসূচি নির্ধারণে আয়োজিত যৌথসভার সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিনিয়র যুুগ্ম মহাসচিব মো. জাহিদুর রহমানের সঞ্চালনায় যৌথসভায় স্বাগত বক্তব্য রাখেন দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল। তিনি যুগপূর্তির অনুষ্ঠানমালায় সকল নেতাকর্মীকে আন্তরিকভাবে অংশগ্রহণ ও দলকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

সভায় সর্বসম্মতভাবে প্রতিষ্ঠার ১২ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচী গৃহীত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৮ জুলাই সারাদেশে পোস্টার প্রদর্শনী ও লিফলেট বিতরণ এবং এক লাখ নতুন সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন।

১৯ জুলাই কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। বনানী কবরস্থানে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ শওকত হোসেন নিলুর কবর জিয়ারত ও সারাদেশে তার প্রতিকৃতিতে মাল্যদান। ঢাকার বনশ্রী ও ডেমরার সারুলিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি। জেলা, মহানগর ও কেন্দ্রীয়ভাবে কেক কেটে প্রতিষ্ঠার ১২ বছর উদযাপন এবং র্যালির মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন।

২০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ‘বিকল্প রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠায় সংগ্রামের ১২ বছর ও বর্তমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভা ও রাজধানীতে বর্ণাঢ্য র্যালি।

সভায় আরও বক্তব্য রাখেন- দলের প্রেসিডিয়াম সদস্য খালেকুজ্জামান খান দুদু, মো. ইদ্রিস চৌধুরী, শেখ আবুল কালাম, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর সভাপতি মো. আনিসুর রহমান দেওয়ান, প্রেসিডিয়াম সদস্য ডা. মো. আলতাফ হোসেন, মো. মোশাররফ হোসেন বকুল, কাজী তৌহিদুল আলম, মো. মামুুনুর রশিদ মামুন, ভাইস চেয়ারম্যান মির্জা হামিদুল ইসলাম, ওয়াহিদুজ্জামান বাচ্চু, সেলিম মাহমুদ, যুগ্ম মহাসচিব জিয়া জামান খান প্রিন্স, যুগ্ম মহাসচিবদ ও ন্যাশনাল পিপলস্ স্বেচ্ছাসেবক পাটির আহ্বায়ক মো. এমাদুুল হক রানা, সাংগঠনিক সম্পাদক শাফি আল আসাদ বাপ্পি, মো. সাহেব আলী রনি, যুববিষয়ক সম্পাদক ওমর ফারুক খান ফাহিম, সহ-যুববিষয়ক সম্পাদক মো. সামান মিয়া, সহ-পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান, সাহিত্যবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সহ-সভাপতি মুহাম্মদ মাসুম বিল্লাহ, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সহকারী সাধারণ সম্পাদক শাহানা ইসলাম, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক কে এম শামছুল আলম মিশুক, মো. মাসুদ পাশা, দফতর সম্পাদক মো. সামছুদ্দিন রতন প্রমুখ।