শাহাদাৎ হোসেন তালতলী ॥
সম্প্রতিক সময়ে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় দেশের অনেক জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে বরগুনা জেলা লকডাউন ঘোষণা করা করেছেন জেলা প্রশাসক।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরগুনার তালতলী উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সড়ক-মহাসড়ক নৌপথে যানচলাচল বন্ধ থাকিবে। কোনো ব্যক্তি জেলা ও উপজেলার বাইরে যেতে পারবেন না ও অাসতেও পারবে না।
নিষেধাজ্ঞা চলার সময় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন এবং জনসাধারণের চলাচল বন্ধ থাকবে।
তবে জরুরি পরিসেবা যেমন: চিকিৎসা খাদ্যদ্রব্য সরবরাহ, সংবাদ সংগ্রহ, ত্রাণবাহী পরিবহন ইত্যাদি এর আওতামুক্ত থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেউ এ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।