• ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঝালকাঠিতে ফেন্সিডিলসহ কমল ডিবির হাতে আটক

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০১৯, ১৭:১৮ অপরাহ্ণ
ঝালকাঠিতে ফেন্সিডিলসহ কমল ডিবির হাতে আটক

এল.কে.লিমন খান ঝালকাঠি ॥
ঝালকাঠিতে ফেন্সিডিলসহ  মাদকের দক্ষিণাঞ্চলের হোল সেলার কমল চন্দ্র শীল(৪০) ডিবির হাতে আটক হয়েছে।

সে দীর্ঘদিন এই মাদক কারবারের সাথে জড়িত এমন খবরের ভিত্ত্বিতে ডিবির ওসি ইকবাল বাহার খানের নির্দেশে এসআই মফিজুর রহমান কমলকে আটক করে।

আটককৃত কমল চন্দ্র শীল ঝালকাঠি শহরের শীতলাখোলা এলাকার মৃত সূধীর চন্দ্র শীল’র ছেলে। ১৭ জুলাই দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্ত্বিতে ডিবির এসআই মফিজুর রহমান পাবেল মরননাশক ১০ বোতল ফেন্সিডিল বিক্রয়ের সময় হাতেনাতে শীতলাখোলা মোড় থেকে আটক করতে সক্ষম হন। কমল চন্দ্র শীল এক সময়ে সেলুনে কাজ করে জীবিকা নির্বাহ করত পরে ফেন্সিডিল ব্যবসায় জড়িয়ে পরে ভাড়া বাসা ছেড়ে নিজে একাধিক প্লটের মালিক বনে গেছেন যা তদন্তে বেড়িয়ে আসবে। আটককৃত কমলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে ডিবির এসআই মফিজুর রহমান নং-১৬।