• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

জেনে নিন বরিশালের সকল বাজারগুলোর এখন থেকে যে যে স্থানে বসবে….

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২০, ২০২০, ১৪:০১ অপরাহ্ণ
জেনে নিন বরিশালের সকল বাজারগুলোর এখন থেকে যে যে স্থানে বসবে….

বিডি ক্রাইম ডেস্ক ॥ দেশব্যাপী করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট মহামারী রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করার লক্ষ্যে বরিশাল নগরীর বিভিন্ন বাজারগুলো স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ (২০এপ্রিল) জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

জানা যায়, নগরীর বাংলা বাজারের নতুন নির্ধারিত স্থান আলতাফ মেমোরিয়াল বালিকা স্কুল মাঠ, নতুন বাজারের নতুন নির্ধারিত স্থান মথুরানাথ উচ্চ বিদ্যালয়ের মাঠ, চৌমাথা বাজারের নতুন নির্ধারিত স্থান হাতেম আলী কলেজ মাঠ, বটতলা বাজারের নতুন নির্ধারিত স্থান পরেশ সাগর মাঠ, কাশিপুর বাজারের নতুন নির্ধারিত স্থান কাশিপুর হাইস্কুল মাঠ, পোর্ট রোড বাজারের নতুন নির্ধারিত স্থান এ করিম আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠ, সাগর্দী বাজারের নতুন নির্ধারিত স্থান পিটিআই মাঠ, পুরান বাজারের নতুন নির্ধারিত স্থান বাজার সংলগ্ন রাস্তায় বাড়াতে হবে এবং কালিজিরা বাজারের নতুন নির্ধারিত স্থান বাজার সংলগ্ন মাঠ।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। একইসাথে আরো জানানো হয় যারা এ আদেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।