• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০১৯, ১৩:২৭ অপরাহ্ণ
জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসকের হল রুমে জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মীসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।