• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

জনগনের প্রকৃত সেবায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য অনুসারী জনতার নেতা এমপি শাওন

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২০, ১৮:৫৪ অপরাহ্ণ
জনগনের প্রকৃত সেবায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য অনুসারী জনতার নেতা এমপি শাওন

আরশাদ মামুন, লালমোহন ॥

লালমোহন তজুমুদ্দিন বাসীর সুখে দুখে পাশে থেকে আপ্রাণ সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ আবিস্কার জনতার হৃদয় স্পন্দন নন্দিত জননেতা এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

রাত দিনের ব্যবধানকে পেছনে ফেলে নিজ এলাকার পাঁচ লক্ষ মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি বহুমাত্রিক উন্নয়নের স্থপতি এমপি শাওনকে এ জনপদের অসহায় হতদরিদ্র জনগন মুলত আস্থা বিশ্বাস ভড়সার শেষ আশ্রয়স্থল হিসেবে মনে প্রাণে ভালোবেসে দ্বীপবন্ধু উপাধিতে ভূষিত করেন। জনগনের ভালোবাসায় প্রাপ্ত দ্বীপবন্ধু উপাধির স্বার্থকতা প্রিয় নেতার কর্মগুনের মাধ্যমেই দৃশ্যমান।

নিজ এলাকার মানুষগুলোকে পরিবারের সদস্য হিসেবে মেনে নিয়ে একটু হাসি ফুটিয়ে তুলতে এমপি শাওন নিজের সবটুকু দিয়েই সফলতায় পথচলছেন। একজন সংসদ সদস্য হয়েও অহংকারহীন সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জীব মহান মানুষের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

সম্প্রতি বৈশ্বিক দূর্যোগে যেখানে প্রতিটি মানুষ নিজের ও পরিবারের মঙ্গলকামনায় ঘরে বসে সময় অতিবাহিত করছেন সেখানে জননেতা এমপি শাওন এ জনপদের মানুষের প্রতি অপার ভালোবাসার টাণে দীর্ঘ প্রায় বিশ দিন যাবত নিরলস ছুটে চলছেন নির্বাচনী এলাকার এপ্রান্ত থেকে ওপ্রান্ত অবধি।

 

সরকারী সহযোগিতার সাথে নিজের ব্যক্তিগত পক্ষ থেকে ত্রাণের পাশাপাশি আর্থিক সহযোগিতা করছেন দু’হাত উজাড় করে। যার ফলে সকলের কথা একটাই আর্তমানবতার সেবায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ আবিস্কার জননেতা এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।