• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

চীনে নতুন ১৬ জন আক্রান্ত, ১ মাসে সর্বনিম্ন

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২০, ১১:১৩ পূর্বাহ্ণ
চীনে নতুন ১৬ জন আক্রান্ত, ১ মাসে সর্বনিম্ন

বিডি ক্রাইম ডেস্ক॥ চীনে গতকাল শনিবার নতুন করে ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন সংখ্যা। আজ রোববার এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন। এর আগের দিন দেশটিতে ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

 

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত ১৬ জনের মধ্যে ৯ জন দেশের বাইরে থেকে আসা। বাকি সাতজন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

 

এদিকে, চলতি সপ্তাহে উহান শহরে নতুন করে ১ হাজার ২৯০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। শনিবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩২ জনে। আর সর্বমোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৭৩৫ জন।