• ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

সাগরে ট্রলার দূর্ঘটনায়

চরফ্যাশনে ১৫দিনেও ১৬জেলের সন্ধান মিলেনি

admin
প্রকাশিত জুলাই ২১, ২০১৯, ২০:৩৮ অপরাহ্ণ
চরফ্যাশনে ১৫দিনেও ১৬জেলের সন্ধান মিলেনি

এম আমির হোসেন চরফ্যাশন ॥
চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ও মাদ্রাজের সামারাজ মৎস্য ঘাটের উত্তাল বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ১৫ দিন পরেও সন্ধান মেলেনি নিখোঁজ ১৬ জেলের। রবিবার (২১ জুলাই) বিকাল পর্যন্ত তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে দ্রুত উদ্ধারে প্রশাসনের সহযোগিতার দাবি জানানো হয়েছে।

জানাযায় গত শুক্রবার (৫ জুলাই) বিকাল ৫ টার সময় নুরাবাদ ভাড়ানী বাজার থেকে ছেড়ে যাওয়া একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১৪ জেলে নিয়ে একটি মাছ ধরা ট্রলার শনিবার (৬ জুলাই) ডুবে যায়। এ সময় মাছ ধরা ট্রলারসহ ১৪ জনের কাউকে খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজ জেলেরা হলেন, চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ,আহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোঃ শাহাজাহান মাঝি (৫০), মোঃ জামাল মেস্তরী (৩৫), মোঃ রুবেল (২২), আঃ হাই (২৫), মোঃ আফসার জমাদার (৫০), মোঃ শাহাজাহান (৪৫), মোঃ জসিম (২০), মোঃ হোসেন (৪০), মোঃ রবিউল (১৮), মোঃ নাসির (৪৫), মোঃ সুলতান মাঝি (৫০), মোঃ রফিজল (৪৫), মোঃ জলিল (৩৫), নিখোঁজ জেলে শাহাজাহান মাঝি’র পরিবারের সাথে সহ একাধিক নিখোঁজদের সন্ধানে পরিবারের সাথে আলাপ কালে ১৪ দিনেও তাদের খোঁজ না মিলায় স্ত্রী, সন্তান, বাবা, মা সহ পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। একই অবস্থা ১৪ জেলে প্রতিটি পরিবারেও।

অন্যদিকে ৫জুলাই ভোর ৬টায় চরমাদ্রাজের সামরাজ মৎস্য ঘাটের মনির মাঝির ট্রলারটি মেঘনায় গ্যাস ফিল্ড চ্যানেল থেকে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ওই ট্রলারের ১৫জন জেলের মধ্যে ১৩জন উদ্ধার হয়েছে এবং ২জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

এদিকে চরমাদ্রাজের মনির মাঝি ট্রলার এই পর্যন্ত কক্স বাজার এলাকা থেকে জীবিত ২জন ও মৃত ১১জনের লাশ পাওয়া গেছে। নিহত পরিবারের স্বজনদের মাঝে ত্রাণ তববিল থেকে ২৫হাজার টাকা প্রদান করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন। এ ছাড়াও স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে তাদেরকে স্বজনদেরকে ত্রাণ দেয়া হয়েছে বলে রসুলপুর ইউপির চেয়ারম্যান জহির উদ্দিন পন্ডিত জানিয়েছেন।