• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

চরফ্যাশনে সামাজিক দূরত্ব বজায় রাখতে খোল মাঠে মাছ বাজার

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২০, ১৯:১৫ অপরাহ্ণ
চরফ্যাশনে সামাজিক দূরত্ব বজায় রাখতে খোল মাঠে মাছ বাজার

চরফ্যাশন প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক ও শারিরীক দূরত্ব বজায় রাখতে নিত্যপ্রয়োজনীয় মাছ বাজারটি নেয়া হয়েছে খোলা জায়গায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে।

শুক্রবার বিকাল ৪টায় থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চরফ্যাশন পৌর শহরের পূর্ব বাজার মাছ বাজারটি অবস্থিত ছিল। করোনা ভাইরাস প্রতিরোধ মোকাবেলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের নির্দেশে বাজার ব্যবসায়ী সমিতির সহযোগিতায় বাজারটি এখন থেকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বসেছে।

 

ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মাইনুল ইসলাম মনির বলেন, ইতিপূর্বে আমরা মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে প্রচার করা হয়েছে। ফলে মাছ বাজারটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে।

ভদ্র পাড়ার মাছ বিক্রেতা নিরব সরকারি নির্দেশ পালন করতে আমার কোন অপত্তি নেই। সাধারণ ক্রেতাগন মাছ ক্রয় করতে এখানে আসলেই হবে। মাছ সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় বাজার দোকানপাট দূর দূরান্তে অবস্থিত হওয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভাব।

 

চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহীন মাহমুদ বলেন আমরা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দে সাথে আলোচনা সাপেক্ষে মাছ বাজারটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নেয়া হয়েছে। এখানে ক্রেতা বিক্রেতাগন সামাজিক দূরত্ব উভয় বজায় রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মাছ ক্রয়-বিক্রয় করতে সক্ষম হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন বলেন, আমরা ইতিপূর্বে কাঁচা বাজার সরানো হয়েছে। মাছ বাজারটি আজ স্থানান্তর করা হয়েছে। এখন তরমুজ বাজারটি রয়েছে। এটি নির্ধারিত স্থানে দেয়ার সিন্ধান্ত নেয়া হবে।