• ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

চরফ্যাশনে ছাত্রলীগ নেতার অতিরিক্ত ড্রাগ পানে মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২০, ১৯:০৯ অপরাহ্ণ
চরফ্যাশনে ছাত্রলীগ নেতার অতিরিক্ত ড্রাগ পানে মৃত্যু

চরফ্যাশন প্রতিনিধি॥

চরফ্যাশন পৌর ৮নং ওয়ার্ড উত্তমাদ্রাজ গ্রামের ছাত্রলীগ নেতা তানজিল (১৯) অতিরিক্ত ড্রাগ পানে মৃত্যু হওয়ার সংবাদ পাওয়া গেছে।

শনিবার দুপুর দেড়টায় পৌর সভার ৮নং ওয়ার্ডের মরহুম হাজি শুক্কর মিয়ার ছেলে মহাসীনের পুত্র ও উপজেলা ছাত্রলীগের নেতা তানজিল নিজ বাসায় অতিরিক্ত ঘুমের ড্রাগ খেয়ে শুয়ে পড়লে আর ঘুম থেকে উঠেনি বলে চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফীন জানিয়েছন।

 

পুলিশ লাশ উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার অতিরিক্ত ড্রাগ পানের কারণে মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফীন বলেন কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চরফ্যাশন উপজেল ছাত্রলীগের সভাপতি হায়াত আলী চৌধুরী রিজভী বলেন, তানজিল কলেজ ছাত্রলীগের কর্মী ছিলেন।