• ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গৌরনদী পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান কারামুক্ত

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৯, ২০২৬, ১৯:৫২ অপরাহ্ণ
গৌরনদী পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান কারামুক্ত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন। এর আগে ২০২৪ সালের অক্টোবরে ঢাকার রামপুরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একাধিক মামলা রয়েছে। ওই মামলায় তিনি কারাগারে ছিলেন।

একাধিক আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, বুধবার (৮ জুলাই) হাইকোর্ট থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে জামিনের আদেশ এলে অত্যন্ত গোপনীয়তা ও সতর্কতার মধ্যে দিয়ে কারাগার থেকে হারিছুর রহমানকে বের করা হয়।

জামিনের বিষয়টি নিশ্চিত করে বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ইউসুফ বলেন, ১০টি মামলার মধ্যে ৮টি মামলায় স্থানীয় আদালত থেকে জামিন পেয়েছেন হারিছুর রহমান। বুধবার বাকি দুইটি মামলায় হাইকোর্ট থেকে তিনি জামিন পান। জামিনের আদেশ কারাগারে আসার পর গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্সের ভিত্তিতে কারাগার থেকে তাকে বের করা হয়।

গৌরনদী কোর্ট জিআরও বেলাল হোসেন বলেন, হাইকোর্ট থেকে জামিন হওয়ায় এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে শুনেছি তিনি জামিন পেয়েছেন।