• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গৌরনদীতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধণ

admin
প্রকাশিত জুলাই ১০, ২০১৯, ১৮:৪০ অপরাহ্ণ
গৌরনদীতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধণ

শামীম আহমেদ ॥ বৃক্ষপ্রেমী ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে গ্রামীণ জনপদের রাস্তার পাশে মাসব্যাপী ফলজ ও ওষুধি গাছের চারা রোপন কর্মসূচি বুধবার সকালে উদ্বোধণ করা হয়েছে।

প্রথমদিনে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড়-জয়শুরকাঠীর নবনির্মিত মাটির রাস্তার দুইপাশে প্রায় পাঁচ শতাধিক গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধণ করেন মাহিলাড়া ইউনিয়নের বৃক্ষপ্রেমী চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে প্রধানশিক্ষক একেএম মিজানুর রহমান, ইউপি সচিব মাহাতাব হোসেনসহ ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।