• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে সফর, ১৪৪৮ হিজরি

গৌরনদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯, ২২:৩৭ অপরাহ্ণ
গৌরনদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু

শামীম আহমেদ ॥

ঢাকায় অবস্থানকালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গৌরনদীতে ফিরে এসে আজ মঙ্গলবার রাত পোনে ৯টায় আশোকাঠী গ্রামের আলেয়া বেগম (৫০) নামে এক মহিলা মারা গেছেন। ডেঙ্গু রোগে আক্রান্ত মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাহাবুবুল আলম মির্জা।

ডেঙ্গু রোগে আক্রান্ত মৃত আলেয়া বেগমের ভাসুর পুত্র ও গৌরনদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান জানান, তার চাচা আব্দুল মান্নান ফকিরের স্ত্রী আলেয়া বেগম ঢাকায় ছিলেন।

সোমবার গৌরনদীতে ফিরে এসে মেয়ে ঝর্না আক্তার ওরফে ঝুনুর আশোকাঠিস্থ বাড়িতে অবস্থান নেন।

ঢাকায় বসে সে জ্বরে আক্রান্ত হন।

বিকেলে চাচি আলেয়া বেগম চিকিৎসা নেয়ার জন্য স্থানীয় চিকিৎসক ডাঃ সুকদেব ন্ডুন্ডের কাছে যান। এ সময় চিকিৎসক সুকদেব তাকে এনএস-১ পরীক্ষার জন্য একটি ডায়গনিষ্টিক সেন্টারে পাঠান। পরীক্ষা নিরীক্ষায় রিপোর্টে ডেঙ্গু ধরা পরে।

পরবর্তিতে সে গুরুতরভাবে অসুস্থ্য হয়ে পরলে তাকে স্বজনরা রাত পোনে ৯ টায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাহাবুবুল আলম মির্জা জানান, আলেয়া বেগমকে হাসপাতালে আনার পূর্বেই সে মারা গেছে। তার রিপোর্ট পর্যালোচনায় দেখা গেছে তার রক্তে এনএস-১ বিদ্যমান ছিল অর্থাৎ পজেটিভ পাওয়া যায়। সম্ভবত ঢাকায় আক্রান্ত হওয়ার পরে সে চিকিৎসা না নিয়ে গৌরনদীতে এসে চিকিৎসকের শরনাপন্না হয়। চিকিৎসা নিতে বিলম্ব হওয়ায় তার মৃত্যু হয়েছে।