• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গলাচিপা ধর্ষণ ও যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০১৯, ১৬:৩০ অপরাহ্ণ
গলাচিপা ধর্ষণ ও যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

ইশরাত মাসুদ, গলাচিপা ॥ সমাজে ধর্ষণ, ধর্ষণ পরবর্তী হত্যা ও যৌন অত্যাচার সহ সকল সহিংসতার বিরুদ্ধে মেকিং মার্কেট ওয়ার্ক ফর উইমেন (MMWW) প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা সুশীলনের উদ্যোগে গতকাল সোমবার বেলা ১১ টায় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনের রাস্তায় নারীদের উদ্যোগে প্ল্যাকার্ড, ব্যানার সহ এক মানব বন্ধব কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে নারীরা, সমাজে ও পরিবারে পরিবেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা ও যৌন হয়রানি বন্ধে সরকার ও জন প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষের সহযোগিতার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন রতনদী তালতলী ইউনিয়নের নারী উদ্যোক্তা নাসরিন বেগম ও সারমিন সুলতানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক রিলিফ গলাচিপা শাখার সহকারী ম্যানেজার রেখা ইয়াসমিন ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন এবং সুশীলনের মেকিং মার্কেট ওয়ার্ক ফর উইমেন (MMWW) প্রকল্পের সমন্বয়কারী বাবু শংকর কুমার দাস এবং মানব বন্ধনে ধারণা পত্র পাঠ করেন নাসরিন সুলতানা। মানব বন্ধনে উপজেলার নারী সংস্থার নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।