• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গলাচিপায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পরিদর্শন করলেন ইউএনও

admin
প্রকাশিত জুলাই ৮, ২০১৯, ১৯:৩০ অপরাহ্ণ
গলাচিপায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পরিদর্শন করলেন ইউএনও

গলাচিপা প্রতিনিধি ॥ গলাচিপা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার ও শিক্ষা অনুরাগী শাহ্ মো. রফিকুল ইসলাম গতকাল সোমবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে গলাচিপা সদর ইউনিয়নের উত্তর চরখালী মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর চরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার উত্তর চরখালী মাধ্যমিক বিদ্যালয়ে যেয়ে ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্র বিষয়ে পাঠদান ও অধ্যাপনা করে শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে নানা ধরণের উপদেশ দিয়ে ব্লাক বোর্ডে লিখে সম্যক ধারণা প্রদান করেন এবং শিক্ষকদের পাঠদান বিষয়ে যত্মশীল হওয়ার পরামর্শ দেন।

এ সময়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন সহ স্কুলের প্রধান শিক্ষক, স্কুল শিক্ষক উপস্থিত থাকেন। স্কুল পরিদর্শনের পূর্বে তথ্য আপা বিষয়ে এলাকায় মহিলাদের নানা বিধ উন্নয়ন ও নারী অধিকার ও ক্ষমতায়ন বিষয়ে উঠান বৈঠনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

পরে তিনি সংশ্লিষ্ট উত্তর চরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরীতে বসেন এবং শ্রেণি শিক্ষকদের সাথে স্কুলের নানাবিধ বিষয়ে খোঁজ খবর নেন এবং বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।

গলাচিপা ইউএনও’র আকষ্মিক স্কুল পরিদর্শনে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, অভিভাবক সন্তোষ প্রকাশ করে।