ইশরাত মাসুদ, গলাচিপা
মাননীয় প্রধানমন্ত্রীর ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় এক প্রতিবন্ধী যুবককে গলাচিপা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম নতুন একটি অটো রিকশা দান করেন।
মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিস কার্যালয় সম্মুখে বেলা ১১ টায় আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধী যুবক মো. রিয়াজকে ৫৪ হাজার টাকা দামের একটি অটো রিকশা উপজেলা নির্বাহী অফিসার বিতরণ করেন।
জানা যায়, রিয়াজ একজন প্রতিবন্ধী যুবক। তার একটি পা পঙ্গু হওয়ায় ইউএনও’র শরন্াপন্ন হলে নির্বাহী অফিসার পল্লী সঞ্চয় ব্যাংক থেকে যুবকের নামে ১৫ হাজার টাকা ঋণ বরাদ্দ করে বাকী অর্থ নিজ তহবিল ও অন্যান্য সহায়তা নিয়ে প্রতিবন্ধী যুবকটিকে ভিক্ষুক পেশা থেকে ফিরিয়ে এনে জীবিকা নির্বাহের জন্য অটো রিকশাটি দান করেন।
রিকশা হস্তান্তরের সময় গলাচিপা উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, পানপট্টি ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, গলাচিপা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাদী, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম বাদল, প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন ও সরকারি কর্মকর্তা, স্থানীয় সুধী এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকত্র্ াসূত্রে জানা যায়, মাতৃহারা রিয়াজ আমখোলা ইউনিয়নের নাগরিক। সে নানির কাছে পালিত হয়েছে এবং তার বাবা দ্বিতীয় বিবাহ করে ঢাকায় বসবাস করে বলে জানা যায়। ইউএনও’র এহেন মানবিক কাজে বিভিন্ন মহল কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করে।