• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কলাপাড়ায় যুবককে অর্থ ও কারাদন্ড

admin
প্রকাশিত জুলাই ২১, ২০১৯, ১৯:৩৩ অপরাহ্ণ
কলাপাড়ায় যুবককে অর্থ ও কারাদন্ড

তানজিল জামান জয়,কলাপাড়া ॥
পরিবেশ ও মানুষের বসতির ঝুঁকি সৃষ্টি করে বালু উত্তোলনের দায়ে যুবক আল-আমিনকে (২৬) ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুই লাখ টাকার অর্থদন্ড দেয়া হয়েছে।

কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মুসল্লীয়াবাদ গ্রামে রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে (২০১০) এ দন্ড দিয়েছেন। দন্ডিতের বাবার নাম ওয়াহেদ খান। বাড়ি উপজেলার লতাচাপলী ইউনিয়নের মুসল্লীয়াবাদ গ্রামে।