• ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় প্রকাশ্যে কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯, ১৮:৩৮ অপরাহ্ণ
কলাপাড়ায় প্রকাশ্যে কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম

তানজিল জামান জয়,কলাপাড়া ॥

কলাপাড়ায় মঙ্গলবার সকাল আনুমানিক ১০টায় সপ্তাহিক হাটের দিন মানুষের উপস্থিতিতে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে কলেজ ছাত্র মনিরুল ইসলামকে (২৩)। কলাপাড়া মহিলা কলেজের গেটে সড়কের ওপর সশস্ত্র হামলার শিকার হয় মনিরুল।

স্থানীয়রা তাকে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। মনিরুল জানায়, কোন কিছু বোঝার আগেই শামিম ও মাইনুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে।

জিআই পাইপ দিয়ে পিটিয়ে জখম করে। মনিরুলের বাম হাত ও ডান চোখ গুরুতর জখম হয়। কলাপাড়া শহরের মানুষের মুখের ভাষ্য বরগুনার বন্ড স্টাইলে কোপানো হয় মনিরুলকে। মনিরুল মোজাহারউদ্দিন বিশ্বাস সরকারি অনার্স কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম শাহজাহান মাতুব্বর। কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, মূল আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে ডেকে আনা হয়েছে।