• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

করোনা ভাইরাস থেকে রক্ষা’র জন্য ভাইস চেয়ারম্যান সুমনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২০, ১২:৪৬ অপরাহ্ণ
করোনা ভাইরাস থেকে রক্ষা’র জন্য ভাইস চেয়ারম্যান সুমনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত

কাউখালী প্রতিনিধি॥ মহামারি করোনা ভাইরাস থেকে দেশাবাসী রক্ষা পাওয়ার জন্য পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মৃদুল আহম্মেদ সুমনের উদ্যোগে কুরআন খতম ও আল্লাহর দরবারে বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কাউখালী দক্ষিন বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বিকাল থেকে কুরআন তেলাওয়াত শুরু হয়।

 

করোনা ভাইরাস থেকে বাচাঁর জন্য এশা নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া মুনাজাত করেন কাউখালী দক্ষিন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ওমর ফারুক। দোয়া মুনাজাতে নিজ নিজ বাসা থেকে মাইকের আওয়াজে এবং ফাইসবুক লাইভে হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।