• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

করোনা প্রতিরোধ-ত্রাণ কার্যক্রম সমন্বয়ে বরিশাল বিভাগের দায়িত্ব পেলেন যেসব সচিবরা

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২১, ২০২০, ১৫:০৫ অপরাহ্ণ
করোনা প্রতিরোধ-ত্রাণ কার্যক্রম সমন্বয়ে বরিশাল বিভাগের দায়িত্ব পেলেন যেসব সচিবরা

বিডি ক্রাইম ডেস্ক ॥ করোনা ভাইরাস প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মধ্যে জেলা পর্যায়ে চলমান ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ে বরিশালসহ ৬৪ সচিবকে দায়িত্ব দিয়েছে সরকার।

 

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৬৪ জেলার জন্য সিনিয়র সচিব ও সচিবদের মধ্যে সমন্বয় করে একটি করে জেলার দায়িত্ব দিয়ে আদেশ জারি করা হয়েছে।

 

বরিশাল বিভাগে যারা দায়িত্ব পেলেন : বরিশালে শিল্প মন্ত্রনালয়ের সচিব আব্দুল হালিম, ঝালকাঠিতে কৃষি মন্ত্রনালয়ের সচিব নাসিরুজ্জামান, পটুয়াখালীতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (সচিব) মো: সামছুর রহমান, ভোলায় পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) আবুল কালাম আজাদ, বরগুনায় বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ ও পিরোজপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ তফাজ্জেল হোসেন মিয়া।

 

 

দায়িত্বপ্রাপ্ত সচিবরা সমন্বয় কাজে তার মন্ত্রণালয়/ বিভাগ/ দফতর/ সংস্থার উপযুক্তসংখ্যক কর্মকর্তাকে সম্পৃক্ত করতে পারবেন বলে আদেশে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস স্বাক্ষরিত আদেশে বলা হয়, নিয়োগ করা কর্মকর্তারা জেলার সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ ও প্রয়োজনীয় সমন্বয়সাধন করে করোনা সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষণ করবেন।

 

‘জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয় সাধন করবেন।’

 

এতে আরও বলা হয়, সমন্বয়ের মাধ্যমে প্রাপ্ত সমস্যা/চ্যালেঞ্জ অথবা অন্যবিধ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থাকে লিখিতভাবে জানাবেন এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়কে নিয়মিত অবহিত করবেন।