• ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

করোনায় কর্মহীন পরিবারকে শেখ হাসিনার ত্রান সততায় বিতরনে শপথ পড়ালেন এমপি শাওন

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২১, ২০২০, ১৫:২২ অপরাহ্ণ
করোনায় কর্মহীন পরিবারকে শেখ হাসিনার ত্রান সততায় বিতরনে শপথ পড়ালেন এমপি শাওন

আরশাদ মামুন , লালমোহন ॥ ভোলার লালমোহনে করোনা ভাইরাসে বৈশ্বিক দূর্যোগকালীন ত্রান সামগ্রী সততার সাথে বিতরনের জন্য জনপ্রতিনিধিদের শপথ পড়ালেন ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

 

২১ এপ্রিল সকাল ১০ টায় সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে আওয়ামী লীগ আয়োজিত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথী এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন,

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বব্যাপী করোনা ভাইরাস এর কারনে বাংলাদেশের কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী জনগণের মাঝে সঠিকভাবে বণ্টন করার বিকল্প নেই। এসময় তিনি শপথ নিয়ে তা সঠিক ভাবে পালনের অনুরোধ জানান।

অন্যদিকে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সকলকে দায়িত্ব পালনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন-এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।