• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

করোনার উপসর্গ নিয়ে পটুয়াখালীতে একজনের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২১, ২০২০, ১৫:০১ অপরাহ্ণ
করোনার উপসর্গ নিয়ে পটুয়াখালীতে একজনের মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক ॥ পটুয়াখালীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি সকালে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সদর উপজেলার সেহাকাঠি এলাকার বাসিন্দা।

 

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সকালে করোনার উপসর্গ নিয়ে ওই বৃদ্ধ পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে করোনায় মারা যাওয়া ব্যক্তির মতো দাফন করা হবে। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে বলা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না।