• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

এবার সংবাদ সম্মেলন মিন্নির, শ্বশুরের বক্তব্য বানোয়াট

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০১৯, ১৫:১২ অপরাহ্ণ
এবার সংবাদ সম্মেলন মিন্নির, শ্বশুরের বক্তব্য বানোয়াট

বরগুনা প্রতিনিধি :  বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের বিষয়ে রিফাতের বাবার সংবাদ সম্মেলনের পরদিন এবার সংবাদ সম্মেলনে করছেন এই হত্যাকাণ্ডে আলোচনায় আসা রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন, গতকাল তার শ্বশুর সংবাদ সম্মেলনে যা বলেছেন তা মনগড়া ও বানোয়াট। শ্বশুরের সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদও জানিয়েছেন তিনি।

গতকাল সংবাদ সম্মেলনে রিফাতের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ দাবি করেছিলেন, আয়েশা সিদ্দিকা মিন্নি আগে নয়ন বন্ডকে বিয়ে করেছিল। ওই বিয়ে গোপন করে রিফাত শরীফকে বিয়ে করে মিন্নি। বিষয়টি আমাদের জানায়নি মিন্নি এবং তার পরিবার। কাজেই রিফাত শরীফ হত্যার পেছনে মিন্নির মদদ রয়েছে। তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনলে সব বিষয় পরিষ্কার হয়ে যাবে।

বিস্তারিত আসছে…