• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

একশত টাকা খরচে পুলিশে চাকুরী হওয়ায় আগৈলঝাড়ায় ৬জনকে ফুল দিয়ে শুভেচ্ছা

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০১৯, ১৭:৪৯ অপরাহ্ণ
একশত টাকা খরচে পুলিশে চাকুরী হওয়ায় আগৈলঝাড়ায় ৬জনকে ফুল দিয়ে শুভেচ্ছা

শামীম আহমেদ ॥ একশত টাকা খরচে পুলিশে চাকুরী হওয়ায় বরিশালের আগৈলঝাড়ায় ৬জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন।

আজ সোমবার সকালে থানা চত্তরে তাদের ফুলদিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, থানা ওসি (তদন্ত) নকিব হোসেন আকরাম, এসআই মো.তৈয়বুর রহমানসহ থানার কর্মকর্তারা। আগৈলঝাড়া উপজেলার যাদের পুলিশে চাকুরী হয়েছে তারা হলেন, উপজেলার বাগধা গ্রামের সুশীল বৈরাগীর মেয়ে স্বর্না বৈরাগী, একই গ্রামের অমৃত লাল বাড়ৈর ছেলে অনিত বাড়ৈ, বাকাল গ্রামের রুহুল আমিন এর ছেলে মেহেদী হাসান, বেলুহার গ্রামের আবু নাসের সরদারের ছেলে মাসুম বিল্লাহ, বড়বাশাইল গ্রামের সুবোধ বৈদ্যের মেয়ে সঙ্গীতা বৈদ্য ও মোল্লাপাড়া গ্রামের বিমল হালদারের মেয়ে রুপা হালদারের একশত টাকা খরচে চাকুরী হয়েছে।

এদের মধ্যে ৩জন নারী ও ৩জন পুরুষ রয়েছে। তাই তাদের আগৈলঝাড়া থানা থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।