• ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

উজিরপুরে ৫০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট টিপু মৃধা গ্রেফতার

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০১৯, ১৮:৫৯ অপরাহ্ণ
উজিরপুরে ৫০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট টিপু মৃধা গ্রেফতার

উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরে ৫০ পিস ইয়াবাসহ টিপু মৃধাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা যায় উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের সেকান্দর আলী মৃধার ছেলে মাদক সম্রাট টিপু মৃধা (২৩) কে ১৫ জুলাই সোমবার দুপুর দেড় টায় উজিরপুর মডেল থানার এস.আই হারুন, এ.এস.আই আইয়ুব হোসেন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ী থেকে দেহ তল্লাসি করে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

এ ব্যাপারে এস.আই হারুন বাদী হয়ে মাদক দ্রব্যে আইনে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করে বরিশাল জেল হাজতে প্রেরন করেন।