• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আমতলীতে ২’শ ৫০ জন থ্রিহুইলার চালকদের মাঝে খাদ্য সহায়তা বিতরন

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২০, ১৮:১৪ অপরাহ্ণ
আমতলীতে ২’শ ৫০ জন থ্রিহুইলার চালকদের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধি ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের আপদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কর্মহীন ২’শ ৫০ জন থ্রিহুইলার চালকদের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। সামাজিক সুরক্ষা বজায় রেখে রবিবার আমতলী’র ইউএনও মনিরা পারভীন পৌর সভার আমতলী এমইউ বালক বিদ্যালয় মাছে এ চালকদের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেন।

জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার হতদরিদ্র শ্রমজীবি মানুষ। এ শ্রমজীবি পরিবারকে করোনা ভাইরাসের আপদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ শ্রমজীবি পরিবারগুলোর মধ্যে ২’শ ৫০ জন থ্রিহুইলার চালকের মাঝে রবিবার ইউএনও মনিরা পারভীন খাদ্য সহায়তা বিতরন করেন। প্রত্যেক থ্রিহুইলার চালকের মাঝে দশ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল দেয়া হয়। খাদ্য সহায়তা বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান ও ইউপি চেয়রম্যান মোতাহার উদ্দিন মৃধা ও নাজির মজিবুর রহমান প্রমুখ।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, উপজেলার ২’শ ৫০ জন থ্রিহুইলার চালকের খাদ্য সহায়তা দেয়া হয়েছে।