• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আমতলীতে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ন ইউপি নির্বাচন অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০১৯, ১৭:৪৭ অপরাহ্ণ
আমতলীতে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ন ইউপি নির্বাচন অনুষ্ঠিত

dav

আমতলী প্রতিনিধি ॥

আমতলী সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন বৃহস্পতিবার সকাল ৯ থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তি পূর্ন পরিবেশে ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। রিটানিং কর্মকতা মো: তারিকুল ইসলাম জানান, শান্তি পূর্ন পরিবেশে ভোট গ্রহনের জন্য ৩ জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ১ প্লাটুন বিজিবি, প্রতিকেন্দ্রে ৫ জন করে পুলিশ, পুলিশের মোবাইল টিম ৪টি, পুলিশের স্টাইকিং ফোর্স ২টি, র‌্যাবের টিম ২টি সার্বক্ষনিক দায়িত্ব পালন করে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, নারী এবং পুরষ ভোটারদের উপচে পরা ভির। পুরো এলাকা জুরে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। শান্তিপূর্ন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্থলা বাহিনী প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা বলয় তৈরী করে। সকালের দিকে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পরার মত। বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জহিদুল ইসলাম মিঠু মৃধা নেীকা প্রতিতিক, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো: মোতাহার উদ্দিন মৃধা ও আনারশ প্রতিক নিয়ে আমতলী উপজেলা বিএনপির সভাপতি মো: জালাল উদ্দিন ফকির। সকলেই তারা শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় খুশি। ৩ জনই নির্বাচনে বিজয়ী হওয়ায় আশা ব্যাক্ত করেছেন।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভিন জানান, শান্তি পূর্ন পরিবেশে ভোট গ্রহনের জন্য সকল প্রস্ততি নেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গননা চলছে বলে একাধিক প্রিজাইর্ডি কর্মকর্তারা জানিয়েছেন।